ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

সুদভিত্তিক অর্থব্যবস্থার বিপরীতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে– মুহাদ্দিস রবিউল বাসার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) বেলা ২টায় কালিগঞ্জে জামায়াতের নিজস্ব কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউপ এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মোসলেম উদ্দীন, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক নাসিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী ও মোঃ নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা জামায়াতে’র কর্মপরিষদ সদস্য মাওঃ নূরুজ্জামান হাবিবী, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ দলটির উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাসার বলেন -মূলত দেশে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলিত থাকায় দেশে এতো অশান্তি, দারিদ্রতা এবং অর্থনৈতিক সেক্টরে বিশৃঙ্খলা। আর এজন্য দেশের দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছেন আর সম্পদশালীরা গড়ছেন অঢেল বিত্ত- বৈভরের পাহাড়। তাই সুদের এ অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হলে দেশে সুদভিত্তিক অর্থব্যবস্থার বিপরীতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে। তাহলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। উপজেলা জামায়াত আয়োজিত সমাজের বিশিষ্টজনদের নিয়ে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভায়  তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান মুসলামানদের শিক্ষা যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামায়াত ইসলাম চায়, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, রহমত মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির বার্তা নিয়ে আবার আমাদের মাঝে হাজির হয়েছে মহিমান্বিত পবিত্র মাহে রমজান। তাই এ মাসে যথাযথভাবে সিয়াম পালনের মাধ্যমে নিজেদের গুনাহ মাফে আত্মনিয়োগ করতে হবে। সেই সঙ্গে তিনি প্রান্তিক শ্রেণির রোজাদারদের সিয়াম পালনে সার্বিক সহযোগিতা করার জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সুদভিত্তিক অর্থব্যবস্থার বিপরীতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে– মুহাদ্দিস রবিউল বাসার

আপডেট সময় ০৩:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫