ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তাকারী নওগাঁ থেকে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

মোঃ শাকিল আহামাদ, রাজশাহী: রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মোঃ রানা (৪২) অবশেষে নওগাঁ থেকে আটক হয়েছেন। অশালীন অঙ্গ ভঙ্গিমার সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রাজশাহীর নারী অধিকারকর্মী ও সচেতন নাগরিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর এক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে রানা অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে এক শিক্ষার্থী নারীকে হেনস্তা করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তকে দ্রুত আটকের দাবি ওঠে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরের বিভিন্ন এলাকায় অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে, রানা নওগাঁয় পালিয়ে গেছেন। এরপর মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রানাকে নওগাঁ থেকে আটক করা হয়েছে এবং তাকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হেনস্তাকারী নওগাঁ থেকে আটক

আপডেট সময় ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫