ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মিরপুর রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

আনিছ মাহমুদ লিমন।। রাজধানী ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “মিরপুর রিপোর্টার্স ক্লাব” -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার ক্লাব মিলনায়তনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, অন্যান্য সাংবাদিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক- প্রকাশকগণ,সিনিয়র সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আগত অতিথিরা সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সংগঠনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,ঐক্য একটি সমাজ উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সাংবাদিক পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা, এই পেশায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধাতা পেশার সাথে যুক্তদের উন্নতি এবং নানা প্রতিকূলতা জয় করতে নিয়ামক হিসেবে কাজ করবে। তঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “মিরপুর রিপোর্টার্স ক্লাব” সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সাংবাদিক ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে সফল ভাবে এগিয়ে যাবে। পরে হযরত মাওলানা লোকমান হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাউল সম্রাট কুদ্দুস বয়াতি, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, বিশিষ্ট রাজনৈতিক মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী এম এ এইচ আকবর,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরিফ নেওয়াজ লালন, সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফজাল আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ জসিমউদদীন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর,ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য গোলাম মোর্শেদ বাহার প্রমুখ।”মিরপুর রিপোর্টার্স ক্লাব”এর নবগঠিত কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিলের সঞ্চালনায় ও উপস্থিত সকলের ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ মিয়া (সুজন) সহ-সভাপতি ১৩ নং ওয়ার্ড বিএনপি , মিরপুর থানা ঢাকা মহানগর উত্তর। ও শওকত হোসেন রাজু সহ-সভাপতি ১৩ নং ওয়ার্ড বিএনপি, মিরপুর থানা ঢাকা মহানগর উত্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মিরপুর রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫