ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, উত্তাল সাংবাদিক সমাজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা), ২৬ এপ্রিল, ২০২৫: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, ইউএনও’র বিরুদ্ধে চলমান অভিযোগ ও বদলি ঠেকাতে একদল ঠিকাদার ও রাজনৈতিক কর্মী তার পক্ষে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তালা উপজেলা ডাকবাংলোয় এক সভায় স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। যুবদলের কথিত নেতা ট্যাংরা সাইদ ওরফে ফেন্সিডিল সাইদের আহ্বানে অনুষ্ঠিত এ সভায় জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, ক্লিনিক মালিক ফারুক জোয়ার্দার ও সাংবাদিক এম এ হাকিমসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানদের নিজ নিজ এলাকা থেকে নারী-পুরুষ এনে মানববন্ধনে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৭ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় ইউএনও’র পক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, ইউএনও’র পক্ষ নেওয়ার জন্য একটি বিশেষ বাজেট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে পাঁচ লক্ষ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে ঠিকাদারদের অর্থায়নে দলীয় কিছু নেতাকর্মীকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, ইউএনও শেখ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে হয়রানি ও দমন করার অভিযোগ উঠেছে। ২২ এপ্রিল উপজেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে অনিয়মের খবরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের সঙ্গে বাদানুবাদের জেরে, ইউএনও শেখ রাসেলের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিপুকে ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়। সাংবাদিক টিপুর স্ত্রী, যিনি উপজেলা কৃষি দপ্তরে কর্মরত, তাকেও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে, যাতে তার স্বামীর পক্ষে জামিন বা আপিলের কোনো উদ্যোগ না নেওয়া হয়। এই ঘটনায় দেশব্যাপী সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দ্রুত জামিন দাবি করে। পরে বৃহস্পতিবার, টিপুকে জামিন দিতে বাধ্য হয় প্রশাসন।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমেদ আবু জাফর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে দুর্নীতিবাজদের পক্ষে না দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও আগামীকাল (২৭ এপ্রিল) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কথিত ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে আপিল দাখিল করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

তালায় ইউএনও রাসেলের পক্ষে মানববন্ধনের প্রস্তুতি, উত্তাল সাংবাদিক সমাজ

আপডেট সময় ০৫:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫