ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

মে দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক: শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ মহান মে দিবস-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে “শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” প্রতিপাদ্যে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা “শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি” বিষয়ে বিতর্কে অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিকপক্ষের অবহেলার ফল। তিনি শ্রমিকদের বকেয়া মজুরি না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের ঘোষণা দেন।

উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্পসংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিতার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

মে দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক: শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা

আপডেট সময় ০৫:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫