ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৭ মে ২০২৫ , বুধবার আজ ০৭ মে ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়ের যৌথ টিম শ্যামনগর কদমতলী শিল্প এলাকা পরিদর্শন করে। অভিযানের শুরুতেই বুড়িগঙ্গা নদীতে পাইপের মাধ্যমে দূষিত পানি সরাসরি নিষ্কাশনের দৃশ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নিষ্কাশিত পানির নমুনা সংগ্রহ করা হয়।

পরবর্তীতে দুটি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে নিষ্কাশন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের সময় বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এজন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।

পরিদর্শনে অধিদপ্তরের পরিচালক বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নমুনার ল্যাব পরীক্ষার ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

আপডেট সময় ০৫:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫