ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৬ মে ২০২৫ খ্রি. রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবদুল বাতেন ওরফে অপু (৩৮) ২। মোঃ সাগর চৌকিদার (২১) ও ৩। মোসাঃ উর্মি আক্তার (২৫)। আজ সোমবার (২৬ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রমনা থানাধীন বড় মগবাজার এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে বাতেন, সাগর ও উর্মিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা। এ ঘটনায় রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রমনাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০২:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫