ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

কালিগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার ১ব্যক্তিঃ ভিডিও ফাঁস করে সম্মানহানির অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় উত্তম কুমার স্বর্ণকার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ২টার দিকে কালিগঞ্জ থানা ও শ্যামনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উত্তম কুমার স্বর্ণকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা এবং আনন্দ স্বর্ণকারের পুত্র। উত্তমের বিরুদ্ধে অভিযোগ, সে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে ভিকটিমের (বাদী) গোপন মুহূর্তের একটি ভিডিও ধারণ করে তা নিজ হেফাজতে রেখে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন। ভুক্তভোগী প্রিয়া সরকার সাংবাদিকদের জানান, উত্তম স্বরচণকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে কালিগঞ্জ থানার ওসি, এসআই, কনস্টেবলসহ স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন।

এছাড়া নারীদের নিয়েও প্রকাশ্যে অশ্লীল মন্তব্য করে সামাজিক অস্থিরতা তৈরি করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, তার বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন, যৌতুক, ধর্ষণ এবং মাদক মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই এসব অপরাধে জড়িত থাকলেও রহস্যজনক ভাবে আইনের আওতার বাইরে থাকতেন সে। তিনি আরো বলেন, উত্তম স্বর্ণকার বিভিন্ন সময়ে মানসিক চাপে রাখেন এবং ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে বারবার ব্ল্যাকমেইল করেন। এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি প্রকাশ করে তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক অবস্থান চরমভাবে ক্ষুন্ন করেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, ভিডিও ফাঁসের পর থেকে প্রিয়া সরকার মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার ও সমাজে ব্যাপকভাবে অপমানিত হন।

এ ঘটনার পরই তিনি থানা পুলিশের মাধ্যমে আইনি সহায়তা চান। এ ঘটনায় উত্তম স্বর্ণকারের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর ৮(২) ও ৮(৩) ধারায় রুজু হয়েছে। মামলা নং-১২ হিসেবে তা খতিয়ানে নথিভুক্ত হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, আসামিকে আদালতের মাধ্যমে দুপুরে জেলাতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

কালিগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার ১ব্যক্তিঃ ভিডিও ফাঁস করে সম্মানহানির অভিযোগ

আপডেট সময় ১০:৩৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫