ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা ২১ জুন ২০২৫ খ্রি., মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনের জন্য নাগরিকদের তথ্যের একটি নির্ভরযোগ্য এবং আধুনিক ডাটাবেস তৈরি করা।

ডিএমপির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালিত হচ্ছে। এই সময়ে নতুন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও, যারা পূর্বে তথ্য প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের পরিবারের সদস্য, যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী এবং ড্রাইভারদের তথ্যও সংগ্রহ করা হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভুল, নির্ভরযোগ্য এবং পরিপূর্ণ ডাটাবেস তৈরি করা হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ সফল করতে ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ শুরু

আপডেট সময় ০৩:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫