ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা Logo সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ Logo দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ Logo সংসদ সদস্য প্রার্থীদের কাছে সাতক্ষীরা উন্নয়ন দাবি Logo কেরানীগঞ্জে নিমতলায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা: এক ব্যক্তি নিহত

এইচএসসি/সমমান পরীক্ষা চলাকালীন যান চলাচল সম্পর্কিত নির্দেশনাবলী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৪ জুন ২০২৫ খ্রি., ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬/০৬/২০২৫ তারিখ (সকাল ১০.০০ ঘটিকা) হতে ঢাকা মহানগরীর ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এইচএসসি/সমমান পরীক্ষা চলাকালীন পরিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সম্মানিত নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলোঃ

 পরীক্ষার্থীবৃন্দ যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার জন্য রওয়ানা হবেন।
 যে সকল পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোন স্থান হতে গাড়িতে উঠবেন।
 কোন যানবাহন কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে) ।
 অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অভিভাবকবৃন্দের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদন্ড যোগ্য অপরাধ)
 পরীক্ষার্থীগণের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে এবং পরীক্ষা শেষের এক ঘন্টা পর পরীক্ষার্থী ব্যতীত অন্য সকল যাত্রীগণ জরুরী প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগীতা কামনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

এইচএসসি/সমমান পরীক্ষা চলাকালীন যান চলাচল সম্পর্কিত নির্দেশনাবলী

আপডেট সময় ০৬:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫