ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।
পুলিশ ও জনগণের সরাসরি মতবিনিময়, আসন্ন সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা।

কিশোরগঞ্জে জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৫৮৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আজ (০৯/০১/২০২৬) অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে, যেখানে থানার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল হক, সদর সার্কেল কিশোরগঞ্জ। এরপর পুলিশ সুপার মহোদয় উপস্থিত জনগণের সঙ্গে থানা এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা করেন।

মুক্ত আলোচনায় উপস্থিতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করলে পুলিশ সুপার বলেন, “জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় পুলিশ জনগণের সাথে নিয়ে সর্বদা প্রস্তুত।”

এছাড়া তিনি মাদক, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের উৎপাতসহ স্থানীয় সমস্যার বিষয়ে জনগণের প্রশ্ন মনোযোগের সঙ্গে শুনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া, কিশোরগঞ্জ মডেল থানা। পুলিশ বলেন, ওপেন হাউজ ডে জনগণের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অপরিহার্য।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

পুলিশ ও জনগণের সরাসরি মতবিনিময়, আসন্ন সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা।

কিশোরগঞ্জে জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬