ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস Logo মহান বিজয় দিবস উপলক্ষে বাউফলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ২৫লাখ ডলার দেবে চীন: স্বাগত জানালো ইউএনএইচসিআর

কালিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪৯টি মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৬০১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেবী দুর্গার আমন্ত্রণ, অধিবাস বা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এছাড়াও মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ। বুধবার (০৯ অক্টোবর) দেবীর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা। এ উপজেলায় মোট ৪৯টি দুর্গা মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শুরু হয়েছে। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টা আর কাঁসার ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মণ্ডপে মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। ধূপ- আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। বর্ণিল সাজসজ্জা, হইচই আর মহা ধুমধামের যেন শেষ নেই। সনাতনী শাস্ত্র অনুযায়ী এ বছর দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। আগামীকাল বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাঅষ্টমী আর শনিবার হবে মহানবমীর পূজা আর রবিবারে দুর্গাদেবীর মহাদশমী বিহিত পুজার বিসর্জন হবে। পঞ্জিকা মতে এবার মহানবমী পূজার পরই রোববার দশমী বিহিত পূজা হবে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে উপজেলার নবাগত ইউএনও অনুজা মন্ডল, সেনাবাহিনীর মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সমন্বয়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। গঠন করা হয়েছে মনিটরিং কেন্দ্র ও ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম। উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কেন্দ্র ভিত্তিক স্বেচ্ছাসেবক টীম গঠন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান

কালিগঞ্জে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪৯টি মন্ডপে শুরু হয়েছে দুর্গোৎসব

আপডেট সময় ০৪:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪