ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে জাতীয় সংসদ ভিজিট করলেন ড. মাসুদ এমপি Logo বাংলাদেশ–বেলারুশ সহযোগিতা জোরদারে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক Logo কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত  ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎- পানিসম্পদ মন্ত্রী Logo পুলিশ প্রশিক্ষণ ও গণমাধ্যম সহযোগিতা জোরদারে ইউনেস্কোর সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার Logo রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে – অর্থমন্ত্রী Logo পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ধানক্ষেত, চরম বিপাকে হাওরপাড়ের অসহায় কৃষকরা। Logo শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নেকাংশে নির্ভরশীল – মার্কিন রাষ্ট্রদূত

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৬১৬ বার পড়া হয়েছে

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে আমরা নতুন পোশাক নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে বাহিনীগুলোর সদস্যদের এ পোশাক দেওয়া হবে। তিনি বলেন, পোশাকের সাথে সাথে মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে হবে। এক্ষেত্রে দুর্নীতি বন্ধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। “গত ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়। কিন্তু বিজিবি এমন কোনো অস্ত্র ব্যবহার করেনি।”- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস শেল (কাঁদানে গ্যাস) কেনা হচ্ছে। উপদেষ্টা বলেন, “বিজিবির কাছে এগুলো নেই, তাহলে তারা কীভাবে এগুলো ব্যবহার করবে? এখন আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি, তাদের জন্য এসব জিনিস ক্রয় করা হবে।” সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রন, গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে জাতীয় সংসদ ভিজিট করলেন ড. মাসুদ এমপি

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫