ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

পিরোজপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে
ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর জেলা প্রতিনিধ: পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) ভোর ৪টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহানের নির্দেশে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে এএসআই মনোয়ারসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আটককৃতরা হলেন পৌরসভার উত্তর মাছিমপুর এলাকার সুলতান মাহমুদের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং বড় ভাইজোড়া এলাকার আলমগীর খানের ছেলে অহিদুল ইসলাম খান (২৬)।
পুলিশ জানায়, বড়োপোল সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
সদর থানার অভিযানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকলে এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে। সচেতন নাগরিকরা পুলিশের এই কার্যক্রমের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

পিরোজপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৮:১৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫