ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল-ঢাকা রুটে সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। দিন দিন হয়রানি বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সষ্টি হয়েছে।
সুত্রে জানা গেছে, ঢাকার ধোলাইপাড় বাসষ্টান্ড থেকে প্রতিদিন চেয়ারম্যান, অন্তরা, মুন ও কিংস পরিবহনসহ কয়েকটি বাস আসা যাওয়া করে।এর মধ্যে বগা ফেরি পার হয়ে উলানিয়া বাজার এক রুট, অপর দিকে বাউফল পৌরসভা ভায়া কালাইয়া দশমিনা একরুট।
যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে বাউফল যাওয়ার সময় বাস কর্তৃপক্ষ বাউফলের যাত্রীদের সঙ্গে প্রতারনা করে উলানিয়া রুটের গাড়িতে তোলেন। পড়ে তাদের নামিয়ে দেন বগা ফেরিতে। অথচ বগা ফেরি থেকে বাউফল পৌরসভার বাসষ্টান্ড দুরত্ব ১৫ কিলোমিটার।
নুরুল ইসলাম মাসুম নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, গত রবিবার (১১ মে) সন্ধা ৬টায় ধোলাইপাড় থেকে চেয়ারম্যান পরিবহনের টিকিট কাটেন। তাকে কর্তৃপক্ষ জানায় গাড়িটি বাউফল পৌরসভা হয়ে কালাইয়া ভায়া দশমিনা গিয়ে থামবে। অথচ গাড়িটি বগা ফেরি এসে আমাদের বাউফল যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, এই গাড়ি উলানিয়া রুটে যাবে। তখন রাত সোয়া বারোটা। আমরা যাত্রীরা রীতি মতন হতবাক।
এ বি এম মিজানুর রহমান নামে এক সংবাদকর্মী বলেন, যাত্রীদের এই ধরনের হয়রানির অভিযোগ বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে দীর্ঘ দিনের। তারা যাত্রী সেবার নামে প্রতারনা করছেন।
এ বিষয়ে এই রুটের পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট মো. স্বপন মৃধা নামে এক ব্যক্তি বলেন, বিষয়টি দুঃখজনক। আমি মালিক পক্ষকে বিষয়টি অবহিত করবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

বাউফল-ঢাকা সড়ক পরিবহনে যাত্রীদের হয়রানির অভিযোগ

আপডেট সময় ১২:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫