ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ Logo পরিবেশমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্যে সাক্ষাৎ  Logo নারী ও শিশু উন্নয়ন জোরদারে বাংলাদেশ–ইউএন উইমেন সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার Logo বর্ণবাদ ও মা মেয়ে Logo খাল বাঁচলে কৃষি বাঁচবে—বাউফলে খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে ড.শফিকুল ইসলাম  মাসুদ এমপি  Logo রোগীদের ভোগান্তি কোনভাবেই কাম্য নয় : বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি Logo বাউফলে টাকার বিরুধে যুবককে কুপিয়ে জখম – ১ জন আটক Logo বাউফলে জেলেকে পিটিয়ে আহত, ট্রলার ভাঙচুরের অভিযোগ প্রভাবশালী নেতার বিরুদ্ধে Logo সড়ক নিরাপত্তায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা Logo ঢাকায় জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সোসাইটিগুলোকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ
কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে সেবার মানোন্নয়নে দায়িত্বশীলতা বাড়ানোর আহ্বান; ওষুধ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান

রোগীদের ভোগান্তি কোনভাবেই কাম্য নয় : বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) :  পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন এবং চিকিৎসা ছাড়াই যেন কাউকে ফিরে যেতে না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
শনিবার (১৭ মে) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সিএইচসিপিদের (CHCP) মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি ড. মাসুদ বলেন, “হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবাবঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।”
তিনি সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সরকারের বিনামূল্যে দেওয়া ওষুধ দরিদ্র ও অসহায় মানুষের অধিকার। এ ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি চিকিৎসা সেবার মান আরো বাড়বে।ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সিএইচসিপিরা।
জনপ্রিয় সংবাদ

৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে সেবার মানোন্নয়নে দায়িত্বশীলতা বাড়ানোর আহ্বান; ওষুধ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান

রোগীদের ভোগান্তি কোনভাবেই কাম্য নয় : বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

আপডেট সময় ০৯:১৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬