ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ। Logo বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী Logo সুনামগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন Logo চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটের সদর উপজেলায় বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন Logo বিএনপির সরকার জনগণের সরকার , নির্বাচনী প্রতিশ্রুতির ওয়াদা বাস্তবায়নে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো-সমাজকল্যাণ মন্ত্রাল Logo কেরানীগঞ্জ মডেল থানার নতুন ওসির সাথে আসক ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে।

সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁতে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। রবিবার (২৬জানুয়ারি) নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিলো ৮দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

হিমেল হাওয়া, কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কাজের সন্ধানে বের হওয়া নিম্ন আয়ের মানুষের রোজগার কমে গেছে। শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে। তীব্র ঠান্ডায় ভরা মৌসুমে কৃষিকাজে যেতে পারছেন না কৃষকেরা। অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। সকাল ৮টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিলো চারপাশ। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগীর চাপ অনেকটাই বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিলো। দিনভর সূর্যের দেখা মিললেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে বোরো ধান সংগ্রহ শুরু, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারি উদ্যোগ।

সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁতে

আপডেট সময় ০৩:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫