ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ Logo রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) Logo ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ে জাতীয় প্রশিক্ষণ শুরু : বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ Logo বিনিয়োগ সংস্কারে গতি আনতে ইউএনডিপি, বিডা ও আঙ্কটাডের উদ্যোগে ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট প্রকাশ Logo কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন — পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান Logo স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক  সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে Logo জকিগঞ্জে বিজিবির ‘আলোর পথে’ কর্মসূচি, বেকার যুবকদের জন্য এলইডি বাল্ব প্রশিক্ষণ Logo মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি,ফসলহানিতে দিশেহারা কৃষক। Logo বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

ময়মনসিংহে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ সভায় বৈষম্যহীন দেশ গড়ার শপথ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৬৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ, ২৭ জানুয়ারি, ২০২৫: বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখার শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী। সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক সভায় কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ‘রাষ্ট্র মেরামত’ গ্রন্থ প্রণেতা মো: কবির হোসেন সরদার প্রধান অতিথির বক্তৃতায় তারুণ্যদীপ্ত নতুন দেশ গড়তে শিক্ষার্থী ও তরুণদের উদাত্ত আহবান জানান। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তারুণ্যের শক্তির বিকল্প নেই, যা এ দেশের তরুণরা আবারো প্রমাণ করেছে। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অধ্যাপক এ. কে. এম. সামসুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক ও ময়মনসিংহ আলোকচিত্রশিল্পী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম মোতালেব, ইউনিসেফ প্রতিনিধি আমান উল্লাহ, তরুণ প্রজন্মের প্রতিনিধি হাবিব হাসান, সিলমন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবা হাসান সাদিয়া প্রমুখ সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তরুণদেরকে মেধাচর্চা, নৈতিক দৃঢ়তা এবং মানুষের প্রতি সৌজন্য ও  সম্মান ধারণ করে জীবন ও দেশ গড়ার আহবান জানান। তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম ভার্চুয়াল উপায়ে এবং সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি সূচনা বক্তব্য দেন। শেষে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইনে অবদানের জন্য তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত

ময়মনসিংহে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ সভায় বৈষম্যহীন দেশ গড়ার শপথ

আপডেট সময় ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫