ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশির মৃত্যু এবং অন্যান্য বাংলাদেশিদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকা Logo শুরুতে ৩৭৫৬৭ টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন Logo শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo কর্মশালায় জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন সচিব Logo অল্প সময়েই মানুষের মন জয় করা ইউএনও উজ্জ্বল রায়, বদলির খবরে মধ্যনগরজুড়ে কৃতজ্ঞতার সুর। Logo ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরা, ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ Logo মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

মোঃআরাফাত আলী, (নওগাঁ জেলা প্রতিনিধি): দৈনিক যায় যায় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা সদরের মাছের মোড়ে প্রধান সড়কের উপর আয়োজিত মানববন্ধনে নওগাঁ জেলা সদর, আত্রাই, মান্দা ও মহাদেবপুরের সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও নারীনেত্রীসহ শতাধিক মানুষ অংশ নেন। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি, মহাদেবপুর মডেল প্রেসক্লাব ও মহাদেবপুর দর্পণ পরিবার এর আয়োজন করে। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, যায়যায়দিনের সাবেক মহাদেবপুর প্রতিনিধি ও পরীক্ষামূলক সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের সম্পাদক সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মহাদেবপুর দর্পণের বার্তা সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমন। মানববন্ধনে অন্যদের মধ্যে যায়যায়দিনের নওগাঁ প্রতিনিধি রুহুল আমিন, আত্রাই প্রতিনিধি ওমর ফারুক, মান্দা প্রতিনিধি মাহবুুবুজ্জামান সেতু, মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুর রহমান সানি, উপদেষ্টা সামছুজ্জামান বিশ্বাস জামান, মহাদেবপুর দর্পণের প্রকাশক নারীনেত্রী কাজী রওশন জাহান, এনটিভি মাল্টিমিডিয়ার মহাদেবপুর-বদলগাছী প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, দৈনিক কালবেলার নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র, বার্তা ২৪ এর নওগাঁ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান অন্তর, দৈনিক প্রতিদিনের কাগজের নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হক, দৈনিক নতুন দিনের নওগাঁ জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম রশিদ, দৈনিক ঘোষণার নওগাঁ জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম জিএম মিঠন, দৈনিক নয়া দিগন্তের মহাদেবপুর প্রতিনিধি ওহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের মহাদেবপুর প্রতিনিধি এম, আর রাজ, দি-হাঙ্গার প্রকেক্টের পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজির সাবেক কো-অর্ডিনেটর হারুন অর রশিদ, সদস্য আব্দুর রহিম টুকু, মানবাধিকার কর্মী অসিত দাস, সমাজকর্মী জামিউল ইসলাম বিদ্যুৎ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, ছাত্রনেতা মোতালেব, শিক্ষার্থী রিসান আস সামী, কাজী আবু হুরাইরা শিলন প্রমুখ অংশ নেন। বক্তারা মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা ভঙ্গ করে তুচ্ছ কারণ দেখিয়ে যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করা ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ বলে উল্লেখ করে অবিলম্বে যায়যায়দিনের প্রকাশনা অব্যাহত রাখার পূণরাদেশ দেয়া ও প্রধান কার্যালয় অবৈধ দখলমুক্ত করার দাবি জানান। অন্যথায় আরো বৃহৎ কর্মসূচি দিয়ে সাংবাদিকেরা মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মহাদেবপুরে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ১০:০০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫